Posts

Showing posts from June, 2026

অকূলের কাল।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

Image
প্রকাশিত... . 'হাফ প্যাডেলের কাল'-এর বালক এখানে যুবক। গড়বেতা থেকে সে এসে পড়ে কলকাতায়। ঠাঁই মেলে উত্তর-কলকাতার এক হস্টেলে। সে হস্টেল যেন এক টুকরো বৈচিত্রময় বঙ্গদেশ। লেখা, পড়া, শোনা, সাহিত্যচর্চা এবং রাজনৈতিক আলোচনায় সে বেড়ে ওঠে। অতঃপর জীবিকার অনিশ্চয়তা, প্রেমে পড়া ও প্রেমের জন্য অপরিকল্পিত মরণঝাঁপ। আমাদের বংশগৌরব-লালিত মধ্যবিত্তের মিথ্যা ফানুসটিকে লেখক জীবন দিয়ে বোঝেন ও বেআব্রু করে দেখিয়ে দেন। লেখকের সংসার-গড়ার সংগ্রামময় আখ্যানেই এই পর্বের ইতি। অপেক্ষা পরবর্তী পর্বের। . . অকূলের কাল অর্দ্ধেন্দুশেখর গোস্বামী প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী অলংকরণ : অদ্বয় দত্ত মুদ্রিত মূল্য : ৪০০ টাকা সুপ্রকাশ

হামারটিয়া।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'হামারটিয়া' পড়ে মতামত জানিয়েছেন অগ্নিভ নিয়োগী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................ শাক্যজিৎ ভট্টাচার্যের ‘হামারটিয়া’ আপাত দৃষ্টিতে একটি লকড-রুম মার্ডার মিস্ট্রি। কিন্তু বইটি যত এগোয়, ততই স্পষ্ট হয় যে এটি কেবল খুনির সন্ধানের গল্প নয়; বরং মানুষের দুর্বলতা, অপরাধবোধ, নৈতিকতার ধূসর পরিসর এবং একটি শহরের অদৃশ্য ক্ষয়ের কাহিনি। গল্পের কেন্দ্রে রয়েছে মালিনীর রহস্যময় মৃত্যু। ১৯৯৮ সালে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হয় অনিরুদ্ধ। দীর্ঘ কারাবাস, মুক্তির পর নিঃসঙ্গ জীবন, এবং অবশেষে আত্মহত্যার আগে নিজের নির্দোষতার দাবি—এই ঘটনাই ২৫ বছর পুরনো মামলাকে আবার আলোচনায় ফিরিয়ে আনে। তদন্তের ভার এসে পড়ে ইমানুয়েলের ওপর, যার অনুসন্ধান কেবল একটি অপরাধের পুনর্মূল্যায়ন নয়, বরং সত্য ও ন্যায়বিচারের প্রকৃতি নিয়ে এক গভীর প্রশ্নোত্তর। শাক্যজিৎ রহস্য নির্মাণে সংযমী। তিনি চমকের ওপর নির্ভর না করে ধীরে ধীরে চরিত্র, স্মৃতি এবং সাক্ষ্যের স্তর খুলে দেন। ফলে পাঠকও তদন্তের অংশ হয...

অকূলের কাল।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

Image
১৯৬৮ থেকে ১৯৭৪— এক অস্থির অথচ স্বপ্নময় সময় জুড়ে এই পর্বের বিস্তৃতি। উল্লিখিত সময়টা ছিল ভীষণই 'বোকা'। সংখ্যাগরিষ্ঠ তরুণ বাঙালি শুধুমাত্র উচ্চআয়ের পেশায় স্থিত হওয়ার সংকল্পে প্রাণপাত করার কথা ভাবত না। তাদের চোখে আদর্শ ছিল; ছিল যূথসমাজের স্বপ্নকথা কিংবা প্রেমের জন্য অপরিকল্পিত মরণঝাঁপ। . . অকূলের কাল অর্দ্ধেন্দুশেখর গোস্বামী প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী অলংকরণ : অদ্বয় দত্ত মুদ্রিত মূল্য : ৪০০ টাকা সুপ্রকাশ প্রকাশিতব্য

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন শুভপ্রিয়া। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................... "বদ্ধ জলার ধাঁধাঁয়, অথবা ঘন কুয়াশার জটিলতায়, দৃশ্যের পর দৃশ্যের পুননির্মাণ ঘটে। যবনিকা পড়ে না তার ওপর; শুধু নখ - দাঁত, ক্ষত - আঘাতের জীবন থেকে যায়, বহমান কাল ধরে চলা নৈশ অপেরায়।।" -- মিরাই অনেকদিন লিখতে বসা হয়নি। সাধ হলেও সময় কুলোয় নি। কিন্তু আজ এটা লিখতে বসতে হতো --- এই জবানবন্দী পাঠকের লিসারলি বিলাসিতা নয়, শব্দাঘাত জর্জরিত এক অমোঘ আদেশ।। গোয়েন্দা বা রহস্যকাহিনির পোকা আমি সেই ছোটোবেলা থেকেই। ফেলুদা দিয়ে শুরু সেই যাত্রা কালে কালে ব্যোমকেশ, কিরীটি, কাকাবাবু, পারিজাত বক্সী এবং অবশ্যই দ্য ফেমাস বেকার স্ট্রীট ঘুরিয়ে  নিয়ে গেছে হাল আমলের শবর, মিতিন মাসি, দীপকাকু পর্যন্ত। এই গল্পগুলো পড়ার পেছনের মূল কারণই ছিলো দ্য আনডিনায়েবল অ্যাড্রিনালিন রাশ --- কে অপরাধী, কীভাবে অপরাধ হলো, অপরাধীর অ্যালটেরিয়ার মোটিভ কি, অপরাধীর মনস্তত্ত্ব, এবং সবশেষে সেই বিখ্যাত রহস্য সমাধানের সমাবেশ --- একটা...