Posts

Showing posts with the label সুপ্রকাশ যাপন গ্রন্থমালা

শঙ্কর মাস্টার। বরুণদেব। পোস্ট ২

Image
মোমবাতির কাঁপা শিখায় খেয়াঘাটের একমাত্র চায়ের দোকানে আলো ছায়ার ত্রিকোণমিতি। আকাশে গুটিকয় তারা। চাঁদের ইশারা নিয়ে রাত্রি নিবিড় হয়। খণ্ডিত অন্ধকারে গাছেরা দোলায় মাথা। শেষ খেয়া পাড়ে ভিড়লে দিনের ক্লান্তি মুছে ফেলে আত্মমগ্ন হয় খেয়াঘাট। 'সেই হরিনাম তুমি গাইবে কবে'। ঘাটে নৌকা বেঁধে গান গাইতে গাইতে মাঝি উঠে এসে বসে চা-দোকানের বেঞ্চে। 'তুমি শঙ্কর মাস্টারের ছেলে না?' মাঝি প্রশ্ন ছুঁড়ে দেয় আমার দিকে। হাওয়া বয়। জনক জননী হাওয়া। দোকানের বেঞ্চ থেকে উঠে পড়ি আমি। ঘাটে এসে দাঁড়াই। হাওয়ারা বয়। সন্ন্যাসী গ্রীষ্ম, বৈরাগী বসন্ত, জলপরী বর্ষারা ঋতুচক্রের নাগরদোলায় নদীর পাড় ধরে বয়ে যায় জনপদে জনপদে। শিউলি ঝরা শরত শেষে মরচে রঙা কাশের সাথে আলাপনে বসে জনপদের বাতাস। জবুথবু শীতে দুয়ার আঁটে। ঋতুচক্র বয়ে চলে। বয়ে চলে নদী। জনপদ। সময়। সময়ের কথা সময় জানে। আর জানে ভেসে যাওয়া খড়কুটোরা। কালের নিয়মে নশ্বর এ দেহ চিতার আগুন, কবরের মাটি হয়ে বিলীন হয়ে যেতে যেতে রেখে যায় তরঙ্গ কিছু, সময়ের হাত ধরে, সময়ের কাছে। বাতাসে রেণু রেণু স্মৃতি। সেই স্মৃতির সুবাস নিয়ে কণা থেকে কণায় ভাঙতে ভাঙতে, তরঙ্গের সাথে তরঙ্গ জুড়তে জুড়তে, ...

শঙ্কর মাস্টার। বরুণদেব। পোস্ট ১

Image
দক্ষিণে ভাগীরথীকে নিয়ে জেগে থাকা নদীয়া জেলার এক প্রান্তিক জনপদ, মাটিয়ারি, লোকমুখে মেটেরি। ইতিহাসের চলমান ধারায় অপর পাড়ের ইন্দ্রাণী নগরের সাথে তার নিত্য আলাপন। আঠারো কিলোমিটার দূরে, উত্তর-পূর্বে, পাল ও সেন বংশের স্মৃতি নিয়ে দেবলগ্রাম। অতীতের ইন্দ্রাণী নগর নাম বদলে দাঁইহাট। দেবলগ্রামও বদলে নিয়েছে তার নাম, সে আজ দেবগ্রাম। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, বিপ্রদাসের মনসামঙ্গলের মেটিরির ঘাটে ঘাটে 'গল্প বলে নদীর জল'। মাটিয়ারি জেগে থাকে লাঙলের ফলায়, বর্গীর হানায়, জমিদারের খাজাঞ্চিখানায়, পেতলের কারখানায়। বেঁচে থাকে ধর্মে ও জিরাফে। বৈষ্ণবের খোলের বোলে, ফজরের আল্লা-হু আকবর ভোরে, জেগে থাকে। জেগে থাকে পাঁচালিতে, কবিগানে, কৃষ্ণযাত্রায়, রামযাত্রায়, পালাগানে।  কবিগানে, কৃষ্ণযাত্রায়, রামযাত্রায়, বোলানে, আলকাপে, যাত্রাপালায় গ্রামীণ সংস্কৃতি শতধারায় প্রবাহিত হয়েছে আবহমান কাল ধরে। বাংলার শিল্প সংস্কৃতির জগৎ তিল তিল করে গড়ে উঠেছে এইসব ছোটো ছোটো জনপদকে ঘিরে। মঞ্চ জেগে থাকে। জাগিয়ে রাখে মঞ্চ। ছায়া ছায়া মায়া জড়িয়ে ধরে মঞ্চকে। দিলদারের পোশাক পরে নেয় একজন মানুষ। শঙ্কর মাস্টার। ছায়া ছায়া আলো শঙ্কর মাস্ট...