Posts

Showing posts with the label স্মৃতিকথন

সিদ্ধিগঞ্জের মোকাম।। মিহির সেনগুপ্ত।

Image
'মিহিরবাবুর রচনায় হিন্দু-মুসলমান সম্পর্কের বিশ্লেষণ নেই, ছবি আছে। সে ছবি নানা রঙের---অত্যাচার-দাঙ্গার ঘনকৃষ্ণ বর্ণ থেকে ফুর্তি-ভালবাসার গাঢ় সবুজ অব্দি তার ব্যাপ্তি।' '...ছোমেদ মেয়ার কথায় বলি--- "মানুষই মানুষরে মারে, মানুষই মানুষরে ধরে, মানুষ ভাসায়, মানুষ ডোবায়, মানুষই সব করে।" তারপরেও আছে, সব মানুষের শেষ ইচ্ছা :  "শোক আছে দুঃক আছে মোগো চিরকাল উপাসও কাপাসও আছে প্যাডে হরতাল। তমো মোরা উচ্ছবের করি আয়োজন। বাচনের জইন্য তাহা অতি পেরোজোন।।" যে প্রচন্ড প্রাণশক্তি অনাহার-অর্ধাহারের মধ্যেও উৎসবে মাততে পারে, মিহিরের বিবরণে তারই জয়গান। এই অসামান্য কাহিনী বাঙালি পাঠকমাত্রেরই চেতনাগোচর হওয়া বাঞ্ছনীয়।'  ---তপন রায়চৌধুরী  (নন্দন পত্রিকায় প্রকাশিত আলোচনার একাংশ)  সিদ্ধিগঞ্জের মোকাম মিহির সেনগুপ্ত #সুপ্রকাশ