Posts

Showing posts from April, 2026

রান্নাঘরের গল্প।। মহুয়া বৈদ্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত মহুয়া বৈদ্যের বই 'রান্নাঘরের গল্প' পড়ে মতামত জানিয়েছেন সুমনা চৌধুরী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। .................................................................... রান্নাঘর— আপাত উপেক্ষিত, দেওয়ালে তেল-হলুদের ছোপ পড়া ঝুলকালিমাখা আধো অন্ধকারময় এক অন্দরমহল, যার সাথে কয়েক শতক জুড়ে মেয়েদের অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রাখা সুনিশ্চিত করেছে আমাদের মধ্যবিত্তীয় মূল্যবোধ-যাপন। আদর্শ মা, আদর্শ বউ এসবের মাপকাঠি একবিংশ শতকে দাঁড়িয়ে এখনও রান্নাঘরের চারদেয়াল ঠিক করে দেয়। রান্নাঘরের রাজনীতি থেকে লিঙ্গ-সাম্যের রাজনীতি, গৃহশ্রমের ধারণা-মজুরী— যাত্রাপথ, আলোচনা, তত্ত্ব, তর্ক কম তো হয়নি দশকজুড়ে! আবার মেয়েদের রান্নাঘরকে কেন্দ্র করে নস্টালজিয়ায় মোড়া সাহিত্য, সিনেমা, সিরিজও কম হয়নি! সেসব অধিকাংশক্ষেত্রেই আমরা দেখেছি পুরুষ লেখক বা নির্মাতার চোখে নারীর রান্নাঘরের শ্রম আর স্মৃতির বয়ান বা ভাষ্য। ঠিক এ-জায়গায় এসেই প্রশ্ন জাগে একজন নারী তাঁর রান্নাঘরের যাপন আর অভিজ্ঞতাকে কেমন করে দেখেন? কী বলতে চান তিনি বা তাঁরা? বদলে যাওয়া পারিপার্শ্ব, সময...