আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই আহাম্মকের খুদকুড়ো পড়ে লিখেছেন দেবলীনা চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ..................................................................... 📚পুস্তক - আহাম্মকের খুদকুড়ো📚 🖊লেখক - দুর্লভ সুত্রধর🖊 📜প্রকাশক - সুপ্রকাশ📜 📖পৃষ্ঠা সংখ্যা - ১৮৯ পাতা📖 💵মুদ্রিত মূল্য - ২৮০ টাকা💵 কথা বলা প্রতিদিনই কমে যাচ্ছে... এটা ভালো লক্ষণ বোধহয়.. তাছাড়া শোনবার লোক যে হারে কমে যাচ্ছে, তাতে এই একা বোকা টা আর যাবেই বা কোথায়? কথাই বা আর কি বলবে? কাকেই বা বলবে? শোনার লোকই বা কোথায়! আমাদের মনি বাবু বলেছিলেন,''কথা বলার ইচ্ছে হলে মানুষকে বেশি ঘাঁটিও না বাপু। মানুষ শুধু নিজের কথা বলে, কেউ কারো কথা শোনে না!! তার চেয়ে কিছু বলবার ইচ্ছে হলে লিখে রাখো কল্প খাতায়, ভেবড়ে যাওয়া পুঁথির পাতায়... আর যদি সে সব কাছে না থাকে তবে তোমার কথা আকাশকে বলো, বাতাসকে বলো, কিংবা গাছপালাকে বলে রাখো..'' কিন্তু মুশকিল হয়েছে কী -- আকাশ ব্যাপারটা বড্ড সুদূর, অত পর্যন্ত বামুনের হাত পৌঁছবে না.. তাছাড়া আকাশ মানে তো শূন্য থেকে মহাশূন্য, শূ...