হামারটিয়া।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'হামারটিয়া' পড়ে মতামত জানিয়েছেন অভিনব দাশগুপ্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................................
শাক্যজিৎ ভট্টাচার্যর "হামারটিয়া" শুধুই একটি গোয়েন্দা কাহিনী, না লেখকের চোখে বর্ষাকালে রাস্তার জমা জলে ভেসে ওঠা একটা পলেস্তারা খসা, জীর্ণ বিদীর্ণ শহরের প্রতিচ্ছবি, তা বলা মুশকিল। এ শহরে একটা তীব্র কলোনিয়াল হ্যাংওভার আছে, এ গল্পের পাড়াগুলি ২০২৪-এর, কিন্তু খুব পুরানো। এ গল্পের গোয়েন্দা লেখকের ভাষায় কলকাতার শেষ ইহুদি। তার একটা মাইক্রফটও আছে, তিনি মহিলা, সম্ভবত অ্যাংলো ইন্ডিয়ান। ১৯৯৮ সালে সমাধান হয়ে গেছে, এরকম একটা মার্ডার কেস আচমকা ২০২৪-এ মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই এ গল্পে নয়ের দশকও আছে এবং আছে সে সময়ের পপ-কালচার। কিন্তু সর্বোপরি আছে সত্য উদঘাটন এবং ন্যায়বিচারের অভিমুখ, চরিত্র এবং যৌক্তিকতা নিয়ে তুমুল তর্ক। এসবকিছুর কেন্দ্রে আছে একটি চমৎকার রহস্যকাহিনী। কিন্তু হামারটিয়া, ঐ যা বললাম, শুধুই একটি গোয়েন্দাগল্প না। হামারটিয়া একটা বদলাতে নারাজ শহরের ইন্সিকিওর সমাজের যাপনের আখ্যান।
হামারটিয়া
শাক্যজিৎ ভট্টাচার্য
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment