হামারটিয়া।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'হামারটিয়া' পড়ে মতামত জানিয়েছেন সুপ্রতীক চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................................
আমি নিজেকে বাংলা সাহিত্যের একজন মনোজ্ঞ এবং অভিজ্ঞ পাঠক হিসেবেই মনে করি, এবং আমি প্রবল খুঁতখুঁতে। আমার পরিচিত লোকজনও এব্যাপারে একমত হবেন। আমার সেই জোরের জায়গা থেকেই আজ একটা ভবিষ্যদ্বাণী করে যাই - বাংলা ডিটেকটিভ গল্পের আধুনিক আকালে শাক্যজিত ভট্টাচার্য-র এই বইটি একটি উজ্জ্বল আবিষ্কার হয়ে থাকবে।( সম্প্রতি পিয়া সরকারও আমায় মুগ্ধ করেছিলেন তাঁর দর্শনা বোস সিরিজ দিয়ে।)
আগ্রহী হয়ে থাকব ইজি এবং জাভেদের যুগলবন্দীও যেন আবার আসে, তনয়ার মতোই।
শাক্যর অন্য বইয়ের মতোই বিষন্ন ও টানটান লেখনী এই গোটা উপন্যাসের গায়ে ছড়িয়ে আছে। এইরকম বই শেষ করে খানিক একা থাকা উচিৎ, নইলে শরীর খারাপ করে।
একানড়ে শেষ করে আমি কয়েকদিন পর্যন্ত মুহ্যমান ছিলাম। 
এটিও কাছাকাছি প্রায়। 

শুধু একটাই অনুযোগ, শাক্য একটু লেখাকে সময় দিক।
আরেকটু বড় লেখা ওর কাছে আশা করি।

হামারটিয়া
শাক্যজিৎ ভট্টাচার্য 
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
সুপ্রকাশ
        

Comments