বৃক্ষমানুষের ছায়া।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

গান শেষ করে ফকির তৃপ্তির হাসি হাসলেন। বললেন— 'মানুষ একটা বিচিত্তির ব্যাপার। মানুষকে বিরিক্ষের মতো হতে হয়। গাছ যেমন নিজির জন্যি বাঁচে না, অপরের জন্যি ফুল দেয়, ফল দেয়—কিছু দিতে না-পারলে নিদেনপক্ষে ছায়া দেয়। শ্বাসের বাতাসকে শুদ্ধ করে। মানুষেরও সেই কাজ! মানুষেরও শুধু নিজির জন্যি বাঁচার কোনো উপায় নেই।'...
সন্ধে নেমে আসছিল দ্রুত। নদীর দিক থেকে একটা হাওয়া উঠল। হাওয়াটা এই ছোট্ট সমাবেশটার মানুষগুলোর মাথা ছুঁয়ে, ফকিরের দাড়ি এলোমেলো করে দিয়ে চলে গেল কুমারডাঙার দিকে। 
দাড়ির বোঝা বাঁ-হাত দিয়ে গোছাতে গোছাতে ফকির বললেন— 'এই যে বাতাসটা বিনি খাজনায় মোগের শরীলে আরাম দিয়ি চলি গেল, মানুষেরও এই বাতাসের মতো হবার কতা ছেল। কতা ছেল সকলের গা ছুঁয়ে, বুকের ভিতরে পরশ দিয়ে সকলের সঙ্গে বয়ে যাবার। মানুষ ঠেঙার মতো হলেই মুশকিল।'
...................................
বৃক্ষমানুষের ছায়া
দুর্লভ সূত্রধর
...................................
অলংকরণ : অদ্বয় দত্ত
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা

সুপ্রকাশ প্রকাশিতব্য
      

Comments

Popular posts from this blog

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।