Posts

Showing posts from November, 2026

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে মতামত জানিয়েছেন মনোলীনা সেনগুপ্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................... "মানুষ যতই বড়ো হয় তার খুশি হওয়ার ক্ষমতা ততই কমতে থাকে।" জীবনের যে সময়টাকে আমরা পিছনে ফেলে এসেছি, সেখানে আর একবার ফিরে যাওয়া যায় না কেন! সেই স্কুলফেরত বিকেল, বন্ধুদের সঙ্গে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, নদীর ধারে বসে থাকা, ছোট ছোট আনন্দে বুঁদ হয়ে থাকা, আর বুকের মধ্যে অজস্র স্বপ্ন নিয়ে বড় হয়ে ওঠা। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই তো বদলে যায়, অথচ কোথাও যেন সেই ফেলে আসা দিনগুলোর কাছে আমাদের একটা মন পড়ে থাকে। দুর্লভ সূত্রধরের 'অনন্যবর্তী' ঠিক এমনই এক অনুভূতি বারবার ফিরিয়ে আনে।  কুন্তী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মফস্বল, একদল ছেলেমেয়ে, কয়েকটি পরিবার আর তাদের প্রতিদিনের জীবনযাপন। শোভন, তনয়, তরণী, তপেশ, মনোজ, শিবু, কাজু, টুকুদের বড় হয়ে ওঠার গল্পের মধ্যে লেখক এমনভাবে আমাদের জড়িয়ে নেন যে কখন তাদের আনন্দ, অভিমান, দুঃখ, প্রেম কিংবা স্বপ্নের অংশ হয...