নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................................................
অলোক সান্যালের লেখা "নষ্ট চাঁদের আলো" অষ্টাদশ শতকের আটলান্টিক মহাসাগরে জলদস্যুদের স্বর্ণযুগ, ব্ল্যাকবিয়ার্ডের উত্থান ও পতনের ইতিহাসের সঙ্গে সমান্তরালে এগিয়েছে বর্তমান সময়ে হারিয়ে যাওয়া গুপ্তধনের অনুসন্ধান নিয়ে থ্রিলার বই।

অতীত ও বর্তমান— দুটি সময়কালকে সমান দক্ষতায় গেঁথেছেন লেখক। সমুদ্রযুদ্ধ, গুপ্তধনের কিংবদন্তি, উপনিবেশিক শোষণ ও দাসপ্রথার নির্মম বাস্তবতা উপন্যাসটিকে শুধু রোমাঞ্চকর নয়, ভাবনাপ্রবণও করে তোলে। চরিত্র নির্মাণ শক্তিশালী, অনুসন্ধানভিত্তিক থ্রিলার অংশে রয়েছে টানটান উত্তেজনা।

প্রায় ৪০০ পৃষ্ঠার উপন্যাস হলেও কোথাও ক্লান্তিকর নয়। ইতিহাস আর অ্যাডভেঞ্চার যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য "নষ্ট চাঁদের আলো" নিঃসন্দেহে একটি পাঠযোগ্য উপন্যাস।

পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো একটি সিরিজের ভঙ্গি এখানে স্পষ্ট, বিশেষ করে জাহাজের বর্ণনা এবং জলদস্যুদের চরিত্রায়নে। লেখক যেভাবে দুটি ভিন্ন সময়কে জোড়া দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
....................................................
নষ্ট চাঁদের আলো
অলোক সান্যাল 
মুদ্রিত মূল্য : ৫৯০ টাকা
প্রকাশক : সুপ্রকাশ
      

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।