গোলাপ ও উন্মাদের সুসমাচার।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ
'একটা ভুতুড়ে জঙ্গল। তার রেঞ্জার ম্যাকমিলানের বাংলোর দেওয়ালে একটা আস্ত বাঘের ছাল মাথাশুদ্ধ ঝুলছে। রাত্রে বাঘটা জ্যান্ত হয়ে ওঠে বলে রেঞ্জারের রাঁধুনি পিয়ারী জানিয়েছে। বনের লাগোয়া স্টেশন। মালগাড়ির বগিতে কয়লা, লাক্ষা, কাঠ, আর নাম না-জানা পাহাড়ি মানুষের ঘাম চলে যায়। আমাদের কাছে ফিরে আসে কেরোসিনের টিন, নীল খাম, সুগন্ধী পোস্টকার্ড, আর হান্টলে অ্যান্ড পামারের বিস্কুটের বাক্স। মাসের প্রথমদিন ডাকঘরের সামনে মানি-অর্ডারের জন্য মানুষের লাইন জমে। সেদিন শুঁড়িখানায় ভিড়ে টেকা দায়। গেল ক্রিসমাসে এক মাতাল বচসায় বোতল ভেঙে কাঁচ ঢুকিয়ে দিয়েছিল তার বন্ধুর পেটে। এখনও পর্যন্ত সেটা ছিল এখানকার সবথেকে উত্তেজক ঘটনা। ইদানিং অবশ্য কানাকানি হচ্ছিল, কারণ টাউনের ছেলে অপুকে আধপাগলা একটা লোকের সংগে ঘুরতে দেখা যাচ্ছিল। এলোমেলো গোঁফদাড়ি। নোংরা জামা গায়ে। কেউ কেউ বলেছে, বাংলাভাগের দিনগুলোতে ডিসট্রিক্ট বোর্ডের নোটিসে সে লোকটার ছবি দেখেছিল। কিন্তু এসব গালগল্পে কান দিতে নেই। আমরা তখনও জানতাম না, কিছুদিনের মধ্যে টাউন সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় জায়গা করে নেবে। '
....................
গোলাপ ও উন্মাদের সুসমাচার
শাক্যজিৎ ভট্টাচার্য
....................
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
#সুপ্রকাশ_প্রকাশিতব্য
Comments
Post a Comment