Posts

Showing posts from August, 2025

টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ।।

Image
সন্ধে নামে। নিমাই তার দলবল নিয়ে মাঠে বসে। কার্তিক নিমাইয়ের কোণাকুণি নিকটবর্তী অবস্থানে, বিড়ি ধরায়। নির্বাচন-ফলাফল নিয়ে আলোচনা চলছে। চারু রান্নাঘরের কাছে গিয়ে বলে, "বৌমা, সন্ধ্যাটা দিয়ে দাও।" দাওয়ায় এসে দাঁড়ায় চারু। ভেতর থেকে তিনবার প্রলম্বিত শাঁখের শব্দ ভেসে আসে ও থেমে যায়। চারু টের পায়, অন্ধকারে জটলা, মাঠ থেকে নিমাইয়ের গলা ভেসে আসছে। ভেতরের ঘরে খাটে বসা রানির কাছে যায় চারু, বলে, "তোর বাপ মাঠে বসে, তাকে একবার ডাক না!" —"আমি যেতে পারব না এখন। অনেক লোক।" চারু গজগজ করে পায়চারি করে, "সে কদবা ঘরকে আসবে? সারাদিনে খাইছে সে?" এদিকে নিমাই মাঠে বক্তৃতা দিচ্ছে— "শুধু এই ওয়ার্ডের ব্যাপার নয়। আমরা লড়াই করেছিলাম। কিন্তু, এই পৌরনির্বাচনে বামফ্রন্ট ও বামপন্থী প্রার্থীরা হেরে গেছে। উনিশটি ওয়ার্ডের মধ্যে মাত্র পাঁচটা জিতেছি আমরা। চারটিতে সিপিআইএম, একটিতে সিপিআই। ফলে, কংগ্রেস বোর্ড গঠন করবে। কিন্তু খেটেখাওয়া মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে।" তারপর গলা উঁচু করে স্লোগান দেয়— "বামপন্থী ফ্রন্ট ঐ...

টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ।।

Image
‘আমি ভাবছি যে’, লোকটা এবার বলে, ‘যে সবার শেষে নিজের নামটা দেখবে তার কী হবে?’ কথাটা শুনেই আমি থমকে গেলাম। —‘যে কোনো পরীক্ষায় তো কেউ না কেউ লাস্ট হবেই। এতে মহাভারত উল্টে যায় না।’ আমি বললাম। —‘সেটা ঠিক। কিন্তু, ব্যাপারটা একটা তীব্র মানসিক চাপ তৈরি করবে না কি? যদি এত প্রেসার সে সামলাতে না পারে?’ এরপর লোকটা নিজের জীবনের গল্প খুলে বসলো। ফুটবল খেলোয়াড় ছিল সে। একদিন নিজের শৈশবের বন্ধু, গোলকিপার তোতার বিরুদ্ধে খেলতে নেমে সে একটি দুর্বল শট নেয়। অবিশ্বাস্যভাবে বলটা তোতার হাত ফসকে জালে ঢোকে। ম্যাচ হেরে তোতা বাদ পড়ে যায় দলে, হয়ে ওঠে বিদ্রূপের লক্ষ্য। অল্পদিন পর রেললাইনে তার মৃত্যু—অ্যাক্সিডেন্ট না আত্মহত্যা, কেউ জানে না। লোকটা থেমে বললো, ‘এর পর থেকে আমি যখনই গোলের কাছে যেতাম, দেখতে পেতাম তোতা দাঁড়িয়ে আছে—অসহায়, কাকুতি-মিনতি করছে। আমার শটগুলো জালে যেত না আর। আমিও বাদ পড়ে গেলাম খেলায় থেকে। জীবন থেকে।’ ........................................... পাখিদের পাঠশালা ........................................... টুক্কা কৌশিক ঘোষ প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী  অলংকরণ : অদ্বয় দত্ত  মুদ্রিত মূল্য : ২৯০ টা...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন রায়হান ফিরদৌস বাপি। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ......................................................... একটা ভেঙে পড়া টাউন, জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা চার্চ, চারপাশে ছড়িয়ে থাকা ভাঙাচোরা মানুষ। এর ভেতরেই আছে এক রহস্যময় জলাভূমি, যেখানে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুর ছায়া মাঝে মাঝেই ভেসে ওঠে। এ কি কেবলই লোককথা? নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক আখ্যান? বলছিলাম শাক্যজিৎ ভট্টাচার্যের লেখা রহস্য উপন্যাস 'নৈশ অপেরা'-র কথা। লেখক পুরো উপন্যাস এমনভাবে লিখেছেন যেখানে স্পষ্ট উত্তর নাই। একবার মনে হচ্ছে, ঠিক পথে এগোচ্ছি। আবার, একটু গিয়েই সব যেনো কেমন গুলিয়ে যাচ্ছে বলেও মনে হয়। একবার মনে হচ্ছিলো এ কি রহস্য উপন্যাস? নাকি হরর? সত্যি বলতে অনিশ্চয়তাই হচ্ছে এই বইয়ের মূল উপাদান। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বইয়ের মুড। পুরোটা জুড়েই যেনো এক দমবন্ধ ব্যাপার ছিলো। ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপারটা আসলেও জোশ। বইটা ধরার আগেই এক ধরনের ভয় কাজ করছিলো। ভেবেছিলাম, বইটা হয়তো আমার ভালো লাগবে না। বেশকিছু ন...

বাংলাদেশের গাজীর গান।। কনক আমিরুল ইসলাম।। সুপ্রকাশ।।

Image
সুপ্রকাশ অঞ্চলচর্চা গ্রন্থমালা ১২ বাংলাদেশের গাজীর গান  কনক আমিরুল ইসলাম সুপ্রকাশ প্রকাশিতব্য

সৌভাগ্যশলাকা।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।।

Image
সুপ্রকাশ প্রকাশিতব্য ............................................. খ্রিস্টীয় প্রথম শতাব্দী। এক রোমান সেনাপতির হাতের বর্শা ফলক বেয়ে নেমেছিল পবিত্র রক্ত। ঈশ্বরের সন্তানের। জন্ম নিয়েছিল রহস্যে মোড়া এক অলৌকিক-সম্ভব শ্রুতিকথা। সৌভাগ্যশলাকা।  এই উপন্যাসে প্রথম শতাব্দীর এই শ্রুতিকথার সূত্র এসে মিশে গিয়েছে বর্তমান শতাব্দীতে। মিথ নাকি ইতিহাস? সৌভাগ্যশলাকার অস্তিত্বের খোঁজে প্রাচীন ইতিহাস-গবেষকদের সঙ্গে সমুদ্রপ্রত্নতত্ত্ববিদ এমা মিলারের দুঃসাহসিক অভিযান এই উপন্যাস।  ................................... সৌভাগ্যশলাকা অলোক সান্যাল প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী অলংকরণ : অদ্বয় দত্ত  সুপ্রকাশ

টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ

Image
"ইমলির বীজ দিয়ে প্রথমে তারিক বাকিদের সঙ্গে গুলির প্র্যাকটিস করত। এভাবেই শুরু করে সবাই। তিতু ছিল তার সতীর্থ। গুলির অভাব তার একান্তই ছিল। কিন্তু, গুলির প্রাথমিক ব্যবস্থা তিতুই করে। টুক্কার ময়দানে অবতীর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই তারিক ওস্তাদ হয়ে ওঠে। তিতু তাকে গুলি ধার দিয়েছিল। সে তিতুর গুলি দ্বিগুণ তিনগুণ, ধীরে ধীরে বহুগুণ করে তোলে। তারপরে তারা গুলির রঙিন স্ফটিকসাম্রাজ্যের অধীশ্বর হয়ে যায়। গুলির অভাব থেকে অঢেল প্রাচুর্য একসময় রাস্তাও বাতলে দেয়। একদিন সদরঘাটের বাপির সঙ্গেই গোপনে লেনদেন শুরু করে তারিক। দশ পয়সায় চারটে থেকে পাঁচটায় রফা হয়। বাপি নিজের দোকানে দশ পয়সায় দুটো বেচে। এভাবে আপাতত পাঁচটাকা বারোয়ানার মালিক আজ তারিক। কিন্তু টাকা বাড়তে চায় না। খিদের সঙ্গে লড়াই যুঝতে পারে না টুক্কার অনিয়মিত অর্জন। খিদে। যখন তখন খিদে পায়। তার খিদে। ভাইয়ের খিদে। বোনের খিদে। তার বাপের অধিক আয় উড়ে যায় রক্ষিতার জন্য। তাছাড়া গুলির আসর কমই বসছে আজকাল। তিতু-তারিক যুগলকে দেখলে মহল্লার নাবালকেরা খেলার আসর ছেড়ে দেয়। কিংবা, গোপনে আসর জমায়। তার বাপ মকবুল হেড-রাজমিস্ত্রি। তারিককে মাঝেমধ্যে জোরজার করে ডাকে কাজে। লে...

চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আ ক্রমণ - হ ত্যা : ইতিহাস - বর্তমান)।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অনির্বাণ সিসিফাস ভট্টাচার্যের বই 'চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আ ক্রমণ - হ ত্যা : ইতিহাস - বর্তমান)' পড়ে মতামত জানিয়েছেন সঙ্কেত মিত্র। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ...................................................... চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আ ক্রমণ - হ ত্যা : ইতিহাস - বর্তমান) লেখক : অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য   প্রকাশনা : সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩৯০/- #পাঠ_প্রতিক্রিয়া  তখন আমার ক্লাস সিক্স যখন পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা (ইংরেজি মাধ্যমে Environmental Education) কে যুক্ত করার প্রস্তাব পেশ করে হয়েছিল। অফিসিয়ালি যুক্ত হলো ক্লাস সেভেন থেকে, ফের দ্বাদশ (ISC) এর মার্চ মাসের এক বিকেলে সে চিরতরে বিদায় নিল।  ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ শিক্ষা নানান ভাবে গ্রহণ করলেও ওই পরীক্ষার সময় মাথার মধ্যে কিলবিল করতে থাকা air pollution, soil erosion, deforestation, biodiversity রা কেবল ৪/৬ নম্বরের প্রশ্নোত্তরের বার্তা এনে দানবের আকার ধারণ করতো। কাজেই সচেতনতা শব্দটাকে প্রায়শই ঢেকে দিয়েছে পরীক্ষার ই...

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

Image
লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা অনন্ত জানা .................................... প্রেস, নিকট-অতীতের লেটার-প্রিন্টিংপ্রেস মানে কী? প্রেস মানে তো একটা পরিচিত সাদা-কালো ছবি! মলিন ঘরে সস্তার কাঠের টেবিল, গুটিকতক চেয়ার, বেয়াড়া মাপের টুল অথবা নাতিদীর্ঘ বেঞ্চি—এই হলো সদর ; আর অন্দরে আধো-অন্ধকার-সমাকীর্ণ একটি-দুটি ঘরে কালিমাচিহ্নিত দেওয়াল, মলিন চেহারার কয়েকটি নাতি-উচ্চ কেস-র‌্যাক—যেখানে ঢুকিয়ে রাখা টাইপ-কেস, ঢালওয়ালা কিন্তু চালাহীন কম্পোজ স্ট্যান্ডের ওপরে ও স্ট্যান্ড ঘিরে রক্ষিত টাইপ-ভর্তি চৌকোণা খোপওয়ালা কেসগুলো। প্রেসের আয়তন ও সামর্থ্য-অনুযায়ী এমন টাইপ-স্ট্যান্ডের সংখ্যা, প্রত্যেকটি স্ট্যান্ডের সামনে কাঠের টুল।  লেটার-প্রিন্টিংপ্রেসের এক প্রতিনিধি স্থানীয় চিত্রের সঙ্গে সঙ্গে এই বই বিশেষভাবে ছাপাখানার সেই তাঁদের কথা, যাঁদের হাতের বিন্যস্ত অক্ষর টেলিগ্রাফের মতো সংকেতে-ইশারায়-ইঙ্গিতে মূর্ত সৌধ রচনা করে এসেছে দীর্ঘকাল। এই বই সেই ঘরের কাছের উপেক্ষার দ্বীপান্তে নির্বাসিত জগৎটির ছবিটিকে সময়ের কুয়াশাচ্ছন্ন অরক্ষিত সংগ্রহশালা থেকে পুনঃসংগ্রহের একটা প্রচেষ্টা বলা যায়। এই অপরিসর, আলো...

কান পেতে রই।। অলক চট্টোপাধ্যায়।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অলক চট্টোপাধ্যায়ের বই 'কান পেতে রই' পড়ে মতামত জানিয়েছেন প্রীতম ঘোষ। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ #না_শেষ_হওয়া_গানের_ইতিহাস বাংলা ও বাঙালির চরম খাওয়া-খাওয়ির মধ্যে, যেটা আমার মতো খেটে খাওয়া প্রান্তিক মানুষকে একটু বেঁচে থাকতে, মন ভালো রাখতে ও এগিয়ে যেতে সাহায্য করে সেটা হল গান। আরও ভালো করে বললে বাংলা গান। বিভিন্ন শিল্পীর গাওয়া বাংলা গান তার গীতিকার, সুরকার একটা ইতিহাসের মতো বিষয়। যেমন এখন যে গানটা এখন রেডিওতে চলছে সেটা হল— "এতো সুর আর এতো গান"— গেয়েছেন সুবীর সেন। সুরকার ও গীতিকার হিসাবে কাজ করেছেন সুধীন দাশগুপ্ত।  ঠিক তারপরের গানটিই হল— 'ঐ উজ্জ্বল দিন'— এই গানটিও কিন্তু সুবীর সেনের-ই গাওয়া। এই সকল গায়ক, সুরকার, গীতিকার কিন্তু বাংলা ও বাংলার সংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছেন এখনো, নিঃশব্দে কোনো মারামারি-হাতাহাতি ছাড়াই, হয়তো সেটা সবার চোখের  আড়ালেই। https://youtu.be/Mwp-ULGjP8c?si=CtJoB9NcY3Rk4uzz https://youtu.be/5-cB0AJ7so0?si=Jxo4tmNoRBIiMRgR যেমন ধরুন মোহ...

টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ।।

Image
গঞ্জ ও মফস্বলের যে-কাল, যে-দশক, ও শতাব্দী অধুনালুপ্ত তারই বিবিধ সংকেত ও চিহ্নবাহী উপাদান নিয়ে, এই গ্রন্থের আখ্যানগুলি সেই সময়, পাল্টে যাওয়া সমকাল ও নাগরিক জীবনের টানাপোড়েনের ভাষ্য। গঞ্জ ও নগরজীবনের বৈচিত্র্য, সংকট, স্থানিক ও কালিক বিবর্তন লিখতে সচেষ্ট এই গ্রন্থের বহুবিধ এগারোটি আখ্যান। এই আখ্যানগুলি কাঁসাইয়ের মাটির বাঁধ ধরে পাথরআড়া অভিমুখে হেঁটে যাওয়া নিমাই পাত্র ও বলরাম বাস্কের বিচিত্র আন্তঃসম্পর্কের, রাধু খাঁড়ার বুড়াশোল থেকে কলকাতাব্যাপী দ্বন্দ্ব-দোলাচলের, রিষড়ার ব্যর্থ স্ট্রাইকারের আপ্রাণ ঘুরে দাঁড়ানোর, পুরোনো জেলাশহরে ফিরে অচেনা ফ্লাইওভার আবিষ্কারের। . . . টুক্কা  কৌশিক ঘোষ প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী অলংকরণ : অদ্বয় দত্ত মুদ্রিত মূল্য : ২৯০ টাকা সুপ্রকাশ

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন মেঘনা চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ......................................................... বইটা পড়তে পড়তে অনেকবার নিজের মত করে ভেবেছি, বিরক্ত হয়েছি, কখনো বা ঘ্যানঘ্যানেও লেগেছে কিন্তু শেষ করার পর কিছুক্ষণের জন্যে স্তব্ধ হয়েগেছি। বইটি কোনোভাবেই থ্রিলার নয়। বইটি আদ্যপান্ত একটি রহস্য উপন্যাস। যার প্রথম পর্বটি পড়া শুরু করলে মনে হবে ভীষণভাবে সিনেম্যাটিক। এখান থেকে চাইলেই স্ক্রিপ্ট লিখে একটা সিরিজ বানিয়ে ফেলাই যায়। গল্পের ভিত্তি, গল্পের বুনন বা গল্পের সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু এই প্রথম পর্বেই লেখক বলেছেন। যা বেশ ধীরেসুস্থে না পড়লে গোলাতেই পারে। এই পর্বটি কেবল পড়া নয় বোঝা, অনেকগুলি দৃষ্টিভঙ্গীকে তাদের অবস্থায় দাঁড়িয়ে যাচাই করা বা বলতে চাওয়া পাঠককুলকে। এই পর্বে চরিত্রগুলির নিজস্ব কথোপকথনগুলি বেশ মনস্তাত্ত্বিক। যা আমার পছন্দ। নেহাত হালকা চালের, হালকা গদ্যচাল এতে নেই। সিরিয়াস লেখা, সিরিয়াস বাক্যবিন্যাসের মাধ্যমে।  এ তো গেল প্রথম পর্ব, এবার আসি দ্বিতীয় পর্বে। এই দ্বি...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন টুম্পা বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ......................................................... #পাঠানুভূতি বই : নৈশ অপেরা লেখক : শাক্যজিৎ ভট্টাচার্য  প্রকাশক : সুপ্রকাশ  মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা ............................................... কিছু বইয়ের পাঠ এমন অতলস্পর্শ অনুভব দেয়, যে তা নিয়ে কিছু লিখতে গেলে থমকাতে হয়। আসলে শেষ মৃত পাখি পড়ে আমার মুগ্ধতার জন্ম, তারপর বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য এবং এখন নৈশ অপেরা। আমার পড়া লেখকের এটি তৃতীয় বই। এই কাহিনি, কাহিনি থেকে যায় না। অনুভূতি নিঙড়ে তুলে আনা কিছু শব্দ ছবি আঁকে। একটা প্রায় জনবিরল স্থানের বর্ণনা লেখক এভাবে দেন। "বিকেলের মরা আলো যেন দেশি কইয়ের পেটের মতো হলুদ" অথবা লেখেন, "পশুদের খুরের আঘাতে ধুলোময় সূর্যাস্ত দেখে আমার মনে হয় তাদের এই মেলাংকলিক যাত্রার গন্তব্য বুঝি কোনো সমাধিস্থলই হবে।" এই বিষাদের রং গাঢ়, তাতে ভাষার গাঢ়তর অবসাদ। কবিতা আর গদ্যের মাঝখানে যে ব্যবধান চিরকাল ছিল বলে জেনেছি, তা অ...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে লিখেছেন সন্দীপ মজুমদার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ................................ নৈশ্য অপেরা।  শাক্যজিৎ ভট্টাচার্য সুপ্রকাশ।  ৫৪০ টাকা চারদিনের মাথায় শেষ হল বইটি। মনে হলো চারদিন ধরে একটা সিনেমা দেখে যাচ্ছি। রহস্যময় চরিত্ররা অভিনয় করছে।  বেশ কয়েকবছর আগে হারিয়ে যাওয়া একটা বাচ্চার রহস্য জড়িয়ে ধরে প্রায় ভেঙে যাওয়া একটা শহরকে। সেই বাচ্চাকে, যার নাম ক্রিস। হারানোর পরেও তাকে দেখতে পায় শহরের থেকে যাওয়া মানুষজন। তাকে খুঁজতে যাওয়ার রহস্যে উঠে আসে সেই শিশুর বাবা এডওয়ার্ড এর মৃত্যু এবং আরো আগে হারিয়ে যাওয়া অ্যাগনেসের কথা। ক্রমশ এই রহস্যে জড়িয়ে যায় অ্যাগনেসের হারিয়ে যাওয়ার গল্প। সমস্তটা যেন এক সূত্রে গাঁথা। একের পর এক সুতো ছাড়িয়ে গল্প বুনছেন তনয়া ভট্টাচার্য।  সাধারণ রহস্য কাহিনীর থেকে এই বই যেন একেবারেই আলাদা। সেই কী হবে কী হবে নেই, সেই হুমকি চিঠি, রোমহর্ষক চেজিং নেই, সিটের কোণায় বসে পড়ার থ্রিল নেই। কিন্তু রহস্য আছে, আছে ধূসর কতগুলো চরিত্র, একটা গল্প ...